জাকসু নির্বাচনে এক ভোটে পরাজয় ইগিমি চাকমার

 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নাট্য সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন ইগিমি চাকমা। আর এই নির্বাচনে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।

নির্বাচনে নাটক নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ইগিমি চাকমা ১৯২৮ ভোট পেয়েছেন। অন্যদিকে, পদে ১৯২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. রুহুল ইসলাম। তিনিও নাটক নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। রুহুল ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নেন। ইগিমি চাকমা ছাত্র ইউনিয়ন (অদ্রি-অর্ক), জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট সম্প্রীতির ঐক্যপ্যানেলের হয়ে নির্বাচনে অংশ নেন।

বিষয়টি নিয়ে ইগিমি চাকমা এক ফেইসবুক পোস্টে জানান, ‘ভাগ্যের দরুণ মাত্র এক ভোটের ব্যবধানে জয় অর্জিত না হলেও আপনাদের হৃদয়ে স্থান করে নিতে পেরেছি এটাই আমার ক্যাম্পাস জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

যোগ করে তিনি আরো বলেন, ‘আগামী দিনে নতুন উদ্যম প্রত্যয়ে আমি আমার করণীয় নিয়ে আপনাদের সামনে ফিরব। আপনাদের আশির্বাদ, দোয়া ভালোবাসায় আমি যেন নিরন্তর আমার দায়িত্ব কাজগুলো করে যেতে পারি এই প্রার্থনা রইল।

বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ইগিমি চাকমা। ক্যাম্পাসে তাঁর অভিনয় নিয়ে খ্যাতি রয়েছে। ইগিমি মঞ্চে আরও নাটক করবে, মঞ্চ দাঁপিয়ে বেড়াবে এমনই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের।

সংসদে আদিবাসী জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি

 


জাতীয় সংসদে নারী, ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনকে অন্তর্ভুক্তি অংশগ্রহণমূলক করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য জাতীয় সংসদে আলাদা আসন রাখা যেতে পারে।

রোববার সকালে নওগাঁ শহরের বইপট্টি এলাকায় একটি রেস্তোরাঁ কমিউনিটি সেন্টারের মিলনায়তনে আয়োজিতজেলা পর্যায়ের সংলাপ: অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশাশীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠানের আয়োজন করে অ্যাকশনএইড বাংলাদেশের সুশীল প্রকল্পের অধীন বরেন্দ্র উন্নয়ন সংস্থা (বিডিও)

গোলটেবিল বৈঠকে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান (রিপন) বলেন, ‘অনেকে বলছেন, নারীদের জন্য সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমি মনে করি, আলোচনা সাপেক্ষে বাস্তবতা বিবেচনায় নিয়ে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নারীদের জন্য সরাসরি নির্বাচনের ব্যবস্থা করলে দেশের জন্য মঙ্গলজনক হলে সেটি বাস্তবায়ন করা যেতেই পারে।

জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার সেক্রেটারি আবু সায়েম বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অন্তর্ভুক্তি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হবে। অনেক ধরনের পিআর পদ্ধতির চর্চা হয়ে থাকে। দেশের জন্য যেই পদ্ধতি ভালো, সেটিকেই গ্রহণ করা যেতে পারে। কিন্তু বিষয়টি আলোচনাতেই আনা হচ্ছে না। পিআর পদ্ধতির বিষয়টি আলোচনায় এনে এই পদ্ধতির যেগুলো নেগেটিভ দিক আছে, সেগুলো বাদ দিয়ে ভালো দিকগুলো নিয়ে এই পদ্ধতি বাস্তবায়ন করা যেতে পারে।’

জামায়াত নেতা আবু সায়েম আরো বলেন, ‘সংসদে দেশের সব জনগোষ্ঠীর মানুষের কণ্ঠ যাতে থাকে সেটি নিশ্চিত করতে সংখ্যালঘু  আদিবাসী জাতিগোষ্ঠীদের জন্য আলাদা আসন করতে হবে। আমরা সমাজের সব পক্ষের মানুষের কথা শুনতে চাই।

জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির নওগাঁ জেলা সমন্বয় কমিটির সদস্য দেওয়ান মাহবুব আল হাসান বলেন, ‘আমি চাই নারীরা সরাসরি নির্বাচন করে আসুক। কারণ, আমি মনে করি, সংরক্ষিত আসনের মাধ্যমে নারী প্রতিনিধিত্ব নির্বাচন করা মানে নারীকে ছোট করা বা হেয় করা।

প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুশীল প্রকল্পের কর্মকর্তা মৌসুমী বিশ্বাস। জেলা সংলাপে আরও বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা বিডিওর নির্বাহী প্রধান আখতার হোসেন, গণফোরামের নওগাঁ জেলা কমিটির সভাপতি বিন আলী পিন্টু, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের নেতা নকুল পাহান প্রমুখ।

স্বামীকে মদ খাইয়ে স্ত্রীকে ধর্ষণ, বাগবিতণ্ডার জেরে স্ত্রীর সামনেই ‘স্বামীকে হত্যা’

 


কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নে স্বামীকে মদ খাইয়ে স্ত্রীকে ধর্ষণ ও বাগবিতণ্ডার জেরে স্ত্রীর সামনেই স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে বিরেল চাকমা (৫৫) নামের একজনের বিরুদ্ধে। শনিবার রাতে ইউনিয়নের উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। খুনের শিকার ব্যক্তি রঞ্জন চাকমা ও ঘাতক বিরেল চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উত্তরণ আবাসিক এলাকায় বসবাস করে আসছিলেন বিরেল চাকমা। কক্সবাজারের একজনের কাছে পাওনা টাকা আদায়ের জন্য রঞ্জন চাকমা ও তার স্ত্রী বিরেল চাকমার বাড়িতে ওঠে। এরপর থেকে রঞ্জন চাকমার স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল বিরেল চাকমা।

গতরাতে বিরেল চাকমা ও রঞ্জন চাকমা একসাথে মদ্যপান করতে বসে। মদ্যপ অবস্থায় বীরেন চাকমা রঞ্জন চাকমার স্ত্রীকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। রঞ্জন চাকমা তখন মদ্যপান করে ঘুমিয়ে ছিলেন। পরে তার স্ত্রী এবং অভিযুক্ত ব্যক্তি ধস্তাধস্তি করলে রঞ্জন ঘুম থেকে উঠে তার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে বিরেল তাকে ছুরি দিয়ে গলায় ও মাথায় আঘাত করে।

হত্যার পর ব্যাগ নিয়ে পালাচ্ছিলেন বিরেল। রক্তমাখা হাত দেখে স্থানীয়রা তাকে আটক করে। এরপর তারা বাড়িতে গিয়ে রক্তাক্ত রঞ্জনের মরদেহ পড়ে থাকতে দেখেন এবং তাদের কাছে বিরেল হত্যার কথা স্বীকার করেন।  

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে।  

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সেরা গোলকিপার মিতুল মারমা

 


বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন মিতুল মারমা। গতকাল (১৩ সেপ্টেম্বর) বাফুফে ভবনে ফেডারেশন কাপের অনুষ্ঠানের আয়োজন করেছিল বাফুফে। সেখানেই ঘোষণা করা হয় বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ২০২৪–২৫ মৌসুমের সেরা মৌসুমের সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারের নাম।

আবাহনীর গোলকিপার মিতুল মারমা ছাড়াও সেরা খেলোয়াড় হয়েছেন সুলেমানে দিয়াবাতে, সেরা কোচ আলফাজ আহমেদ। তাঁরা দুজনই ছিলেন শিরোপাজয়ী মোহামেডান দলে।

সূত্র বলছে, বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠানে তাঁদের নাম জানানো হয়। একই অনুষ্ঠানে দেওয়া হয় পুরস্কারও। তবে দিয়াবাতে ও মিতুল অনুষ্ঠানে ছিলেন না।

গত মৌসুমটা ভালো যায়নি ঢাকা আবাহনীর। অনেকটা ছন্নছাড়া হয়ে দল গোছায় তারা। ছিল না বিদেশি খেলোয়াড়ও। সেই দলটাও টুর্নামেন্টের তৃতীয় হয়েছিল। তার পেছনে বড় অবদান ছিল গোলরক্ষক মিতুল মারমার। বিশ্বস্ত হাতে তিনি আবাহনীর গোলবার সামলেছেন। সেটার পুরস্কার হিসেবে সেরা গোলরক্ষকের পুরস্কার ওঠেছে মিতুলের হাতে।

© all rights reserved - Janajatir Kantho